০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যোগদানের ২২ দিনের মাথায় শিবচরের ওসি প্রত্যাহার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 64

কর্মস্থলে যোগদানের ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) জরুরি এক চিঠিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী। পরে তাকে ১ আগস্ট প্রত্যাহার করা হয়। তবে, কোন ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি শিবচর থানায় শিগগির নতুন ওসি যোগদান করবেন।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

যোগদানের ২২ দিনের মাথায় শিবচরের ওসি প্রত্যাহার

আপডেট সময়ঃ ১২:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫