১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 50

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিবারণের লক্ষ্যে এক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তারের উদ্যোগে উক্ত প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাব ল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম. আদহামসহ লাইব্রেরির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

লাইব্রেরির সকল জনবলের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ মহড়া সফলভাবে সমাপ্তির পর অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান লাইব্রেরির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ-এর কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্সেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত প্রশিক্ষণ মহড়ায় গ্যাসের চুলার আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশলও হাতেকলমে শেখানো হয়। এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বাকৃবিতে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫