১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 33

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বারডেম হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ কবির জানান, মরদেহ হাসপাতালের মর্গে আছে। বেলা ১১টায় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার ৭ মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার তার ‘মাইল্ড স্ট্রোক’ হয়।

আরও পড়ুন
ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ
‘বাংলা ভাষা এখন আমাদের জীবনের সঙ্গে জড়িত না’

১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রোববার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসইউজে/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

আপডেট সময়ঃ ১২:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫