‘অন্যস্বর’
শিরোনামে
৩৭
জন
নারী
শিল্পীর
সৃজনভাষা
মিলিত
হয়ে
নারীত্ববাদের
বহুমাত্রিক
অভিব্যক্তিকে
সংবেদনশীল
ও
চিন্তাশীল
রূপে
উন্মোচিত
করেছে
আয়োজক
বেঙ্গল
শিল্পালয়।
দীর্ঘদিন
ধরে
শিল্পচর্চার
প্রান্তে
থাকা
নারীকণ্ঠগুলো
এখানে
নিজেদের
স্বতন্ত্র
ভাষা,
মাধ্যম
ও
দৃষ্টিভঙ্গির
মাধ্যমে
নতুনভাবে
দৃশ্যমান
হয়ে
ওঠে,
যা
সমকালীন
শিল্পভাষায়
নারীর
অবস্থান,
অবদান
ও
প্রতিরোধকে
নান্দনিক
দৃঢ়তায়
চিহ্নিত
করে।
জাতীয়
কবি
কাজী
নজরুল
ইসলামের
অমর
পঙ্ক্তি,
‘বিশ্বে
যা-কিছু
মহান
সৃষ্টি,
চির-কল্যাণকর/
অর্ধেক
তার
করিয়াছে
নারী,
অর্ধেক
তার
নর’।
নারীর
সৃজনশীল
শক্তিকে
কোনো
অনুগ্রহ
নয়,
বরং
সভ্যতার
মৌলিক
নির্মাতা
হিসেবে
প্রতিষ্ঠা
করে।
অন্যস্বর
প্রদর্শনীর
নারী
শিল্পীদের
কাজ
এই
ঘোষণাকে
কাব্যিক
সত্য
থেকে
দৃশ্যমান
বাস্তবতায়
রূপ
দেয়।
এখানে
নারীত্ব
কোনো
পরিপূরক
পরিচয়
নয়।
এটি
নিজস্ব
ভাষা,
দৃষ্টিভঙ্গি
ও
নান্দনিক
বোধ
নিয়ে
শিল্পের
কেন্দ্রস্থলে
অবস্থান
করে।
এডমিন 



















