আজ
৮০
মিনিটে
ভিনির
গোলটি
নিশ্চিত
করে
দেয়
বেনফিকাকে
২–১
গোলে
হারিয়ে
দুই
লেগ
মিলিয়ে
৩–১
অগ্রগামিতায়
রিয়ালের
শেষ
ষোলোতে
ওঠা।
প্রথম
লেগটা
বেনফিকার
মাঠ
থেকে
১–০
গোলে
জিতে
এসেছিল
রিয়াল।
চোটে
ভোগা
কিলিয়ান
এমবাপ্পেকে
ছাড়াই
ম্যাচটি
শুরু
করা
রিয়ালই
আজ
প্রথম
গোলটি
খায়।
১৪
মিনিটে
রাফা
সিলভার
গোলে
দ্বিতীয়
লেগে
এগিয়ে
গিয়ে
দুই
ম্যাচ
মিলিয়ে
সমতা
ফেরায়
বেনফিকা।
২
মিনিট
পরেই
অঁরেলিয়ে
চুয়ামেনির
গোলে
সমতা
ফিরিয়ে
আসলে
আবার
এগিয়েই
যায়
রিয়াল।
এরপর
বেনফিকা
ও
রিয়াল
দুই
দলই
সুযোগ
নষ্ট
করার
পর
ভিনির
সেই
গোল।
শেষ
ষোলোতে
রিয়াল
মাদ্রিদের
প্রতিপক্ষ
ম্যানচেস্টার
সিটি
অথবা
স্পোর্তিং
সিপি।
শুক্রবার
ড্র–তে
নির্ধারিত
হবে
এই
দুই
দলের
কাকে
পাবে
চ্যাম্পিয়নস
লিগের
সবচেয়ে
সফল
দলটি।
এডমিন 














