আইসিসি
নারী
টি-টুয়েন্টি
বিশ্বকাপ
বাছাইপর্বে
দারুণ
ছন্দে
আছেন
বাংলাদেশের
মেয়েরা।
বাংলাদেশ
জিতেছে
গ্রুপ
পর্বের
চার
ম্যাচেই।
এর
প্রভাব
পড়েছে
মেয়েদের
আইসিসি
টি–টুয়েন্টি
র্যাঙ্কিংয়ে।
ব্যাট
হাতে
বাংলাদেশকে
সামনে
থেকে
নেতৃত্ব
দিচ্ছেন
ওপেনার
শারমিন
আক্তার।
চার
ইনিংসে
১৫৬
রান
করে
টুর্নামেন্টে
এখন
পর্যন্ত
দ্বিতীয়
সর্বোচ্চ
রান
সংগ্রাহক
তিনি।
ডানহাতি
এই
ব্যাটার
বাছাইপর্বে
যুক্তরাষ্ট্র
ও
আয়ারল্যান্ডের
বিপক্ষে
করেছেন
দুটি
হাফ
সেঞ্চুরি।
তারই
পুরস্কার
হিসেবে
টি-টুয়েন্টি
ব্যাটারদের
র্যাঙ্কিংয়ে
তিনি
২২
ধাপ
এগিয়ে
যৌথভাবে
৩৫
নম্বরে
উঠে
এসেছেন।
এডমিন 

















