পুলিশের
ওপর
মানসিক
চাপ
তৈরি
হয়,
এমন
পরিস্থিতি
(মিডিয়া
প্রেশার)
তৈরি
না
করতে
সাংবাদিকদের
প্রতি
আহ্বান
জানান
পুলিশের
মহাপরিদর্শক
(আইজিপি)
আলী
হোসেন
ফকির।
তিনি
বলেন,
‘যখন
কোনো
ঘটনা
ঘটে,
আপনারা
এমনভাবে
প্রশ্ন
করেন
যে
ঘটনা
ঘটেছে
এখনই
বিচার
করতে
হবে,
উদ্ঘাটন
করতে
হবে।
এমনও
হত্যার
ঘটনা
রয়েছে,
সেটা
উদ্ঘাটন
করতে
২০
থেকে
২৫
বছর
সময়
লেগে
যায়।
আপনারা
এমনভাবে
প্রেশার
তৈরি
করবেন
না,
যাতে
পুলিশের
ওপর
মেন্টাল
প্রেশার
তৈরি
হয়।
যার
প্রমাণ
আপনারা
দেখেছেন
“জজ
মিয়া
নাটক”।’
আইজিপি
বলেন,
‘মিডিয়া
প্রেশারের
কারণে
আমি
মনে
করি
এই
বিষয়গুলো
তৈরি
হয়েছে।
এগুলো
এখন
যেন
তৈরি
না
হয়,
আপনারা
আমাদের
“রেসপন্স
টাইম”
দেবেন।’
এডমিন 



















