পিসিবির
মেইলের
পর
আইসিসি
জানিয়েছে,
সদস্যদের
অংশগ্রহণ
চুক্তি
(মেম্বার্স
পার্টিসিপেশন
অ্যাগ্রিমেন্ট)
অনুযায়ী
‘ফোর্স
ম্যাজিউর’
ধারা
প্রয়োগ
করতে
হলে
বোর্ডকে
প্রমাণ
করতে
হবে
পরিস্থিতি
তাদের
নিয়ন্ত্রণের
বাইরে
ছিল
এবং
ক্ষতি
কমাতে
তারা
কী
পদক্ষেপ
নিয়েছে।
তাই
পিসিবির
কাছে
বিস্তারিত
ব্যাখ্যা
ও
প্রমাণ
চাওয়া
হয়েছে।
পাশাপাশি
আইসিসি
জানিয়েছে,
ম্যাচে
অংশ
না
নেওয়ার
ক্ষেত্রে
ক্রীড়া,
বাণিজ্যিক
ও
প্রশাসনিক
তিন
ক্ষেত্রেই
বড়
প্রভাব
পড়তে
পারে।
ক্রিকইনফোর
প্রতিবেদনে
বলা
হয়,
বয়কট
কার্যকর
হলে
আইসিসি
‘ম্যাটেরিয়াল
ড্যামেজেস’
বা
উল্লেখযোগ্য
ক্ষতিপূরণ
দাবি
করতে
পারে
বলে
পিসিবিকে
জানিয়েছে।
এ
ছাড়া
আইসিসি
বলেছে,
তারা
সংঘাত
এড়াতে
চায়;
তবে
গঠনতন্ত্র
অনুযায়ী
গুরুতর
দায়ভঙ্গ
প্রমাণিত
হলে
আইসিসি
বোর্ড
সদস্যপদ
স্থগিত
বা
বাতিল
করার
মতো
চরম
পদক্ষেপও
নিতে
পারে।
এডমিন 



















