১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নিয়ে ভাবছেন না রোনালদো, ভাবনা শুধুই বিশ্বকাপ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 2

অনেকেই মনে করছেন, বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিই হতে পারে ঘরের মাঠে পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। কিন্তু পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়ে দিয়েছেন, ৪১ বছর বয়সী মহাতারকার ভাবনায় এখন বিদায় নয়, শুধুই বিশ্বকাপ।

মার্টিনেজ বলেন, ‘আমাদের অধিনায়ক (রোনালদো) নিজের সবটুকু উজার করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দিনের ২৪ ঘণ্টাই জাতীয় দলকে নিয়ে ভাবছেন, কীভাবে দলকে সাহায্য করা যায়। আমাদের অধিনায়ক এবং বাকি খেলোয়াড়রা কেউই ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। আমরা জানি না ভবিষ্যতে কী হবে। আমাদের ফোকাস ট্রেনিংয়ে, সেরা হতে। দলের জার্সি গায়ে দেওয়া আমাদের জন্য গর্বের।

রোনালদোকে নিয়ে মার্টিনেজের কথা, ‘তিনি (রোনালদো) যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার লক্ষ্য হলো কিভাবে আগামীকাল আরও উন্নতি করা যায়।’

পর্তুগাল জাতীয় দলে সবচেয়ে বেশি ম্যাচ (২২৭) খেলা এবং সবচেয়ে বেশি গোল করা (১৪৩) ফুটবলার রোনালদো। বয়সটা ৪১ পেরিয়েছে।

তবে এখনো অবসরের কোনো পরিকল্পনা করছেন না। বরং দলের নেতৃত্ব দেওয়া, গোল করা এবং পর্তুগালকে প্রথম বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়েই এগোচ্ছেন তিনি। কোচের ভাষায়, রোনালদোকে দলে রাখা হচ্ছে অতীতের অর্জনের জন্য নয়, বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে।

এবারের বিশ্বকাপটি হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এই বয়সেও তিনি পর্তুগালের অন্যতম প্রধান অস্ত্র। মার্তিনেজের অধীনে ৩০ ম্যাচে ২৫ গোল করে তিনি এখনো দলের সবচেয়ে কার্যকর গোলদাতাদের একজন।

এদিকে পর্তুগালে বিশ্বকাপ জয়ের প্রত্যাশাও তুঙ্গে। দেশটির প্রেসিডেন্ট অ্যান্তোনিও হোসে সেগেরিও পর্যন্ত দলকে বার্তা দিয়েছেন, ‘যে ট্রফিটি এখনো নেই, সেটি ঘরে নিয়ে আসো।’ সেই মিশনের প্রধান মুখই রোনালদো। যার ওপর পাহাড়সমান প্রত্যাশা সমর্থকদের।

এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রেমিকা বদলে মামলা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

অবসর নিয়ে ভাবছেন না রোনালদো, ভাবনা শুধুই বিশ্বকাপ

আপডেট সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬