০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার, গুনতে হলো জরিমানা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • 3

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার করে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করায় এক খামারিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহিনুর রহমান নামের ওই ব্যক্তি বসতবাড়ির পাশে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে গরুর খামার করায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খামারের বর্জ্য ব্যবস্থাপনার কোনো সঠিক ব্যবস্থা না থাকায় ড্রেন ও খোলা জায়গায় ময়লা জমে পরিবেশ দূষণ হয়। পাশাপাশি খামারে থাকা পশুগুলোও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার, গুনতে হলো জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী বলেন, ‌‘জনবসতির মধ্যে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খামার পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে ওই খামারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বলেন, ‘অপরিকল্পিত খামার ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং রোগবালাই ছড়ানোর ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

আরিফুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার, গুনতে হলো জরিমানা

আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬