০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 6

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। নতুন এই রাজনৈতিক দলের উত্থানের মধ্যেই উঠে এসেছে এক অনন্য সাফল্যের গল্প। বিজয়ের ড্রাইভারের ছেলে সাবারিনাথনের জয়।

চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসন থেকে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন। তিনি থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে হিসেবে পরিচিত। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ব্যবধানে জয় পেয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

জানা গেছে, এই আসনে সাবারিনাথন প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের প্রার্থী প্রভাকারা রাজা এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের প্রার্থী বিরুগাই রভিকে। তার এই জয় টিভিকের তরুণ নেতৃত্বের উত্থানকেও সামনে এনেছে।

এবারের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। যদিও সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন আরও ১১টি আসন। তবুও এই ফলাফল রাজ্যের দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ডিএমকে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে পরাজিত হয়েছেন। তবে তার ছেলে উধয়নিধি স্টালিন চেপক-থিরুভাল্লিকেনি আসনে জয় ধরে রাখতে সক্ষম হয়েছেন।

সব মিলিয়ে, ড্রাইভারের ছেলে থেকে এমএলএ হয়ে ওঠা সাবারিনাথনের এই সাফল্য তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে, নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার দুয়ার এখন আরও উন্মুক্ত।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

ইতিহাস গড়ে থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬