১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 37

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আন্তর্জাতিক সেল গঠন করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন নতুন এই আন্তর্জাতিক সেলটি অনুমোদন দিয়েছেন।

নতুন আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, আর সহ-সম্পাদকের দায়িত্বে আছেন আলাউদ্দিন মোহাম্মদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন এবং মাহবুব আলম।

দলীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে এনসিপির কার্যক্রম ছড়িয়ে দিতে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলীয় সম্পৃক্ততা বাড়াতেই এই সেল গঠন করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

আপডেট সময়ঃ ০৬:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫