১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০২:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 129

উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা এলাকায় শুক্রবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

জাসদ উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব শাহাদৎ হোসেন খোকনের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী এ অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে শাহাদৎ হোসেন খোকন বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন ও আদর্শ তাঁকে এবং তাঁর অনুসারীদের অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে জামায়াত নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

আপডেট সময়ঃ ০২:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬