১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 13

দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য ‌‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন। গেলো সোমবার (৮ জুন) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই এন্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।

প্রশিক্ষণ কর্মসূচির ওপর সংক্ষিপ্ত বিবরণ দেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (এসআইসিআইপি) ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। কর্মশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং, রেকর্ডকিপিং, উদ্ভাবন ও ডিজিটাল ব্যবসা পরিচালনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬