০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 28

গাজীপুরের দাক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে।

ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

আপডেট সময়ঃ ০৫:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫