০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে চলছে বিএনপির মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 1

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার চলছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাতে অংশ নিচ্ছেন। বিকেল থেকে পর্যায়ক্রমে তাদের ডেকে সরাসরি কথা বলছে মনোনয়ন বোর্ড।

সাক্ষাৎকারে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহীদের যোগ্যতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতা যাচাইয়ের অংশ হিসেবে এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। প্রক্রিয়াটি শেষ হওয়ার পরই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কেএইচ/একিউএফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গুলশানে চলছে বিএনপির মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার

আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬