০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানে যাবেন না, হোয়াইট হাউজ বলছে যাবেন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 3

পাকিস্তানে দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। রোববার হোয়াইট হাউজের এক কর্মকর্তা ভ্যান্সের পাকিস্তান সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। অথচ এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এবার পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স।

রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলকে পাঠাচ্ছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইসলামাবাদে পৌঁছাব্নে।

নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, গতবার ব্যর্থ হওয়া আলোচনার নেতৃত্ব দেওয়া ভ্যান্স এবার যাচ্ছেন না। দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি চমৎকার মানুষ।

কিন্তু এই মন্তব্যের পরপরই হোয়াইট হাউজ অবস্থান পরিবর্তন করে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় যোগ দেবেন। গত ১১-১২ এপ্রিলের বৈঠকেও এই তিনজন উপস্থিত ছিলেন।

এর আগে, ট্রাম্প অভিযোগ করে বলেন, শনিবার (১৮ এপ্রিল) হরমুজ প্রণালিতে হামলার মাধ্যমে ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ‘পুরোপুরি লঙ্ঘন’ করেছে। কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

এসএএইচ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানে যাবেন না, হোয়াইট হাউজ বলছে যাবেন

আপডেট সময়ঃ ০৬:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬