১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 13

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক।

সোমবার (৮ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মোবারক হোসেন আকাশ বলেন, রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে বিল্লালকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন
পাবনায় ছেলের সামনে বাবাকে হত্যা, ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত 
মাংস না খেয়ে জমাচ্ছিলেন টেবিলের নিচে, বিয়েবাড়িতে সংঘর্ষে আহত ৮ 

নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ির ৫১২ নং বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬