০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 6

চীনের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে আজ বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ৫ থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন তিনি।

সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

মঙ্গলবার (৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন দুই মন্ত্রী।

এছাড়া দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারগুলোর সম্ভাব্য সমন্বয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

তিনদিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬