০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 1

রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা মাথায় রেখে তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর রায়পুরা এলাকায় ২০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এই কর্মসূচির আয়োজন করে অরফান লাভ ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, রায়পুরা উপজেলার সিরাজনগর উম্মুলকুরা মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাদ্য উপহারের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর আব্দুলকাদির বায়রাম। তিনি বলেন, এটি তুরস্কের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার একটি ছোট উপহার।

কর্মসূচির আয়োজনকারী প্রতিষ্ঠান অরফান লাভ ফাউন্ডেশনের অরফান ডিপার্টমেন্টের প্রধান আমিনুল ইহসান ইসলাম এতিম শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়েজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অরফান লাভ ফাউন্ডেশন (www.orphan.love) একটি সরকার অনুমোদিত বেসরকারি অলাভজনক সংস্থা, যা বাংলাদেশের এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।

জেপিআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার

তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার

আপডেট সময়ঃ ০৬:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬