০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 38

সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রেলভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, প্রতিবন্ধী ব্যক্তি এবং শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন। আগামী কোরবানি ঈদের আগেই এই সুবিধা কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে- কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।’

রেলমন্ত্রী বলেন, ‘আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।’

নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে বলেও জানান তিনি।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

আপডেট সময়ঃ ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬