০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নুরকে দেখতে হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি-জিএস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 33

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ ছাত্রনেতারা।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করতে যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।

নেতারা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস নুরুল হকের শারীরিক অবস্থা জানতে যান এবং তার সঙ্গে কিছু সময় কথা বলেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারধরের শিকার হন সংগঠনটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

নুরকে দেখতে হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি-জিএস

আপডেট সময়ঃ ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫