০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার আমার আইডল, কিন্তু মেসিই সর্বকালের সেরা: ইয়ামাল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 1

ব্রাজিলের নেইমারকে আইডল মানেন। কিন্তু ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নামটিই উচ্চারণ করলেন স্পেনের তারকা লামিন ইয়ামাল।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছে মেসি। এই বয়সেও চোখ জুড়ানো ফুটবল খেলে যাচ্ছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। তারপরও মেসির সমালোচনা করেন বা সেরা মানতে চান না, তাদের আর কিছুই বলার ইচ্ছে নেই ইয়ামালের।

আরও পড়ুন

‘নেইমারবিহীন ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

আরটিভিই-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রথম ম্যাচে মেসির পারফরম্যান্সের প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি। যদি কারও এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু ইচ্ছাকৃতভাবে সন্দেহ খোঁজার চেষ্টা। এর বেশি আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সর্বকালের সেরা।’

একজন এই যুগের অন্যতম সেরা তারকা, আরেকজন ইতিহাসের সেরা। কিন্তু লামিন ইয়ামাল আর মেসির কখনও জাতীয় দলে মুখোমুখি লড়াই হয়নি। চলতি বছরের শুরুতে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালিসিমাতে সেই সম্ভাবনা থাকলেও পরে সে ম্যাচটি বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

মেসি-রোনালদোর গোলের পার্থক্য কত? ১০০০ হতে কার কত গোল বাকি?

বিশ্বকাপে যদি এবার আর্জেন্টিনার মুখোমুখি হয় স্পেন? ইয়ামালের জবাব, ‘আর্জেন্টিনার মুখোমুখি? শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে হলে সেরাদের হারাতেই হবে। যদি শেষ ষোলোতে তাদের সঙ্গে দেখা না হয়, তাহলে হয়তো ফাইনালে হবে। কিন্তু আমরা স্পেন, আর আমরা সেরাদের বিপক্ষেই খেলতে চাই।’

এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখা নিষিদ্ধ

নেইমার আমার আইডল, কিন্তু মেসিই সর্বকালের সেরা: ইয়ামাল

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬