০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম নির্বাচনেই বিজয়ের চমক, হতে পারেন মুখ্যমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • 4

রাজনীতিতে যোগ দিয়ে প্রথম নির্বাচনেই চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল টিভিকে। ফলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়ই হচ্ছেন কি না, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

সর্বশেষ খবর অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৬টি এগিয়ে রয়েছে বিজয়ের দল টিভিকে। দ্বিতীয় অবস্থানে থাকা বিরোধী দল এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৭৮ আসনে। আর শাসক দল ডিএমকে এগিয়ে মাত্র ৪৭টি আসনে। দুটি আসনে এগিয়ে রয়েছে অন্য প্রার্থীরা।

রাজ্যে ক্ষমতায় যেতে দরকার ১১৮ আসন। সেক্ষেত্রে বিজয়ের দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে এআইএডিএমকে’র সঙ্গে জোট বাঁধতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। সেটি হলে প্রধান শরিকের নেতা হওয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন থালাপতি বিজয়।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

প্রথম নির্বাচনেই বিজয়ের চমক, হতে পারেন মুখ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬