০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল ইউকেএম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:৫৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 58

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

বুধবার, ১৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় সমাবর্তনে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ স্মারক বক্তৃতাও দেন ড. ইউনূস।

সমাবর্তন শেষে তিনি ইউকেএমের চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান রাজ্যের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিন দিনের সরকারি সফরে ড. ইউনূস মালয়েশিয়া পৌঁছান সোমবার (১১ আগস্ট)। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে গেছেন ড. ইউনূস। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল ইউকেএম

আপডেট সময়ঃ ০৪:৫৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫