০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে রিয়াল ছাড়ার হুমকি চুয়ামেনির

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 2

রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি মাঠের বাইরের প্রতিকূলতা এবং বর্ণবাদ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি হওয়া বর্ণবাদী আচরণের কড়া সমালোচনা করে তিনি জানিয়েছেন, এমনটা চলতে থাকলে তারা খেলা বন্ধ করে দিতেও দ্বিধা করবেন না।

‘পিভট পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে চুয়ামেনি রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়গুলোর স্মৃতিচারণ করেন। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের দুয়োধ্বনি তাকে কতটা প্রভাবিত করেছিল, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল। ম্যাচের প্রথম ১০-২০ মিনিট আমি যতবারই বল স্পর্শ করতাম, পুরো স্টেডিয়াম দুয়ো দিচ্ছিল। এই পরিস্থিতি আপনাকে হয় ধ্বংস করে দেবে, না হয় আপনাকে ভাবতে বাধ্য করবে যে- এটাই বাস্তবতা।’

তিনি আরও যোগ করেন, ‘রিয়াল মাদ্রিদের চাপের স্তরটা একদম ভিন্ন। আপনি যা-ই করেন না কেন, ভালো বা মন্দ- মানুষ তা নিয়ে কথা বলবেই। দুই বছর আগে আমাকে একজন ‘বাজে খেলোয়াড়’ হিসেবে গণ্য করা হতো। সেই অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করেছে।’

চাপকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক হিসেবে দেখছেন এই ফরাসি তারকা। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলা মানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে থাকা। এখানে চাপ অনুভব করাটাও একটা বিশেষ মর্যাদা (প্রিভিলেজ)। এখন মানুষ কী বলছে তা নিয়ে আমি আর মাথা ঘামাই না, শুধু নিজের পারফরম্যান্সের দিকে নজর দিই।’

সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল ভিনিসিয়ুস জুনিয়র এবং প্রেস্টিয়ানিকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী মন্তব্য। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সতীর্থের প্রতি অপমানের বিষয়ে চুয়ামেনি বেশ কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি বলেন, ‘তারা তাকে (ভিনিসিয়ুস) বানর বলে ডেকেছে। আমার মনে হয় পরবর্তী পদক্ষেপ হবে খেলা বন্ধ করে মাঠ ছেড়ে চলে যাওয়া। আমরা এই ধরনের দৃশ্য আর হতে দেব না।’

যদিও কার্ড জটিলতার কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে থাকতে পারেননি, তবে এ মৌসুমে চুয়ামেনি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম প্রধান স্তম্ভ বা ‘পিলার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই সাহসী বক্তব্য ফুটবল বিশ্বে বিশেষ করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষের প্রতি একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আইএইচএস/

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে রিয়াল ছাড়ার হুমকি চুয়ামেনির

আপডেট সময়ঃ ০৬:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬