০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 1

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল হাসান মানিক (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

সবুজবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশের একটি টিম পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল হাসান মানিককে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার শফিকুলের কাছ থেকে ৩৫০টি ইয়াবা, আট কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একটি ধারালো তলোয়ার, চারটি চাপাতি, দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী।

কেআর/এমএমকে

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬