০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ভ্রমণ জটিলতা, ছেলের অভিষেকে গোল দেখতে পারলেন না!

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 2

চলতি ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দারুণ ছাপ রেখেছেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগূন। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুটি গোল করে তিনি শুধু দলের জয়ের নায়কই হননি, বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকদের সবচেয়ে বড় আশার প্রতীকও হয়ে উঠেছেন।

তবে মাঠের এই সাফল্যের পেছনে ছিল ব্যক্তিগত এক কষ্টের গল্প। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দরে জটিলতায় পড়েছিলেন বালোগুনের মা। প্রয়োজনীয় নথিপত্রসংক্রান্ত সমস্যার কারণে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। ফলে ছেলের বিশ্বকাপ অভিষেকের ঐতিহাসিক মুহূর্তটি সরাসরি গ্যালারিতে বসে দেখা হয়নি তার।

২৪ বছর বয়সী বালোগুনকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র দলের হারিয়ে যাওয়া ‘নাম্বার নাইন’ হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দল ছেড়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তিনি আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছেন।

প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে বালোগুন দেখিয়ে দিয়েছেন কেন তাকে নিয়ে এত আশা। বিশ্বকাপের বাকি পথেও স্বাগতিকদের সাফল্যের বড় চাবিকাঠি হতে পারেন এই ফরোয়ার্ড।

এসকেডি/এএসএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খসড়া ঘিরে বিভ্রান্তি, শর্ত নিয়ে অ্যাক্সিওস ও ইরনা’র ভিন্ন ব্যাখ্যা

মায়ের ভ্রমণ জটিলতা, ছেলের অভিষেকে গোল দেখতে পারলেন না!

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬