০২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ অবশেষে মুক্তি পাচ্ছে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 3

দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনায় এসেছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি আসলে তাদের অভিনীত একটি কাজের প্রচারণা ছিল। সেই কাজই এবার আলোর মুখ দেখছে। তবে ওয়েব সিরিজ হিসেবে নয়, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

গল্পে দেখা যাবে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়ার আশায় এক নারী কন্ট্রাক্ট বিয়েতে জড়িয়ে পড়েন। এরপর নতুন পরিবেশে তাকে নানা বাস্তবতার মুখোমুখি হতে হয়। কখনো আবেগঘন, কখনো হাস্যরসাত্মক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

নির্মাতা জানান, নারীর সংগ্রাম, সম্মান ও মানবিকতার বিষয়গুলোকে সামনে রেখেই গল্পটি নির্মাণ করা হয়েছে। বিদেশের মাটিতে এক নারীর একাকীত্ব, পরিবার থেকে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির দিকগুলোও এতে উঠে আসবে।

গত মার্চে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে মুক্তির আগে অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও অপপ্রচার নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন হাসান জাহাঙ্গীর। তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ অবশেষে মুক্তি পাচ্ছে

আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬