০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বেড়েছে কাঁচা মরিচের দাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • 3

সপ্তাহের ব্যবধানে বেড়েছে রংপুরে বেড়েছে কাঁচা মরিচের দাম। সেই সঙ্গে দাম বেড়েছে কিছু সবজিরও। তবে সামান্য কমেছে পোলট্রি মুরগির ডিমের দাম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৬০-৭০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা। এছাড়া টমেটো ৩০-৪০ থেকে বেড়ে ৪০-৫০, গাজর গত সপ্তাহের মতোই ৫০-৬০, কাঁকরোল ৬০-৭০, ঝিংগা ৫০-৬০ থেকে কমে ৪৫-৫০, চালকুমড়া (আকারভেদে) গত সপ্তাহের মতোই ৩৫-৪০, কাঁচকলার হালি আগের মতোই ২৫-৩০ টাকা, সজনে ৯০-১০০ থেকে বেড়ে ১০০-১২০, শসা ৪০-৫০ থেকে বেড়ে ৫০-৬০, লেবুর হালি ২০-২৫, ঢেঁড়শ ৪০-৫০, পেঁপে ৩৫-৪০ থেকে বেড়ে ৪০-৫০, বরবটি ৪০-৫০ থেকে বেড়ে ৫০-৬০, লাউ (আকারভেদে) ৪০-৫০, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫, এবং পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা আব্দুল মজিদ ভুট্টু বলেন, কয়েকদিন ধরে এ অঞ্চলে বৃষ্টি প্রবণতা বেড়েছে। ক্ষেতের মরিচসহ সবজি ডুবে যাওয়ার উপক্রম। চাষিরা ক্ষেত থেকে তুলে বাজারে আনতে পারছেন না। এ কারণে বাজারে সরবরাহ কমেছে। ফলে দাম বাড়তে শুরু করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়াতে পারে।

এদিকে ডিমের বাজারে ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪২-৪৪ টাকা।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৭০-১৮০, পাকিস্তানি সোনালি মুরগি ৩৪০-৩৫০, পাকিস্তানি হাইব্রিড ৩২০-৩৩০, পাকিস্তানি লেয়ার ৩৩০-৩৪০ এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সিও বাজারের মুরগি বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে মুরগির দাম কিছুটা কম ছিল। গতকাল থেকে আবার বাড়তে শুরু করেছে। সামনে কোরবানির ঈদ। ঈদের আগে দাম কমার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে।

জিতু কবীর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রংপুরে বেড়েছে কাঁচা মরিচের দাম

আপডেট সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬