০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আবারও হাতবোমা বিস্ফোরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 15

শরীয়তপুরের জাজিরার আবারও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে বিস্ফোরণে জানমালের ক্ষতিসাধন হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ককটেল তৈরি ও বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। সবশেষ গত ৩১ মে জানখারকান্দি এলাকায় একটি কবরস্থানের পাশে বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়। এছাড়াও গত ৮ জানুয়ারি মাসে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিন ব্যক্তির প্রাণহানি ঘটে।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকার সাত্তার বেপারী বাড়ির পাশের একটি কলা বাগানে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ওই কলা বাগানের একটি স্থানে গর্ত সৃষ্টি হয়। এছাড়াও বিস্ফোরণের ফলে বাগানের বিভিন্ন গাছের ডালপালা ঝলসে গেছে। বিষয়টি স্থানীয়রা জরুরি সেবা নম্বরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমা বিস্ফোরণের বিভিন্ন আলামত উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, বিলাসপুরের একটি নির্জন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরিত ককটেল ওই স্থানে কিভাবে আসলো, কারা ওখানে তা মজুত করেছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এনএইচআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শরীয়তপুরে আবারও হাতবোমা বিস্ফোরণ

আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬