০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু সাকিব নয়, বাকি দুইজনকে নিয়েও কথা বলা উচিত: তামিম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 3

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে গত কয়েকমাস ধরে। তবে শুধু সাকিব নয়, এ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দূর্জয়কে নিয়েও প্রশ্ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের উত্তর দেন তামিম। তার মতে, দীর্ঘদিন ধরে একই প্রশ্ন ঘুরেফিরে শুধু সাকিবকে নিয়েই হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করব এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’

এছাড়া তামিম ইকবাল জানিয়েছেন, সাকিব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে পারলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের জন্য বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ক্রিকেটীয় সহায়তা উন্মুক্ত থাকবে।

তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যে কোনো ধরনের সুযোগ-সুবিধা, আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটে যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করব। আমরা তাদের স্বাগত জানাব, যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শুধু সাকিব নয়, বাকি দুইজনকে নিয়েও কথা বলা উচিত: তামিম

আপডেট সময়ঃ ১২:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬