০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে বাংলাদেশের ‘মাস্টার’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • 4

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ৭৩তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘ফিচার্স’ বিভাগে ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে আসগর ফারহাদি, আন্দ্রে জভিয়াগিনৎসেভ এবং ক্রিস্টিয়ান মুঞ্জিউর মতো বিশ্বখ্যাত নির্মাতাদের কান-ফেরত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। অন্যদিকে, উৎসবের ‘ফিচার্স’ বিভাগটি সাজানো হয় বিশ্বজুড়ে বিভিন্ন উৎসবে সারাবছরের সবচেয়ে আলোচিত এবং শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্রগুলো নিয়ে। এই আকর্ষণীয় বিভাগেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘মাস্টার’ ।

একই বিভাগে আরও প্রদর্শিত হবে রাফায়েল ম্যানুয়েল পরিচালিত বার্লিনালে এবং সানড্যান্স জয়ী আলোচিত ছবি ‘ফিলিপিনানা’। এর আগে এই উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ (২০২১) এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ (২০২২)।

‘মাস্টার’ সিনেমাটি নিয়ে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রাম টিম তাদের অফিসিয়াল রিভিউতে জানিয়েছে,“রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় এই সিনেমাটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নির্মিত। এর উজ্জ্বল কালার প্যালেট গল্পের ভেতরের অন্ধকার দিকগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলে। নাসির উদ্দিন খান এবং আজমেরী হক বাঁধনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”

১২৬ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্টার’ সিনেমাটি রাজনীতি, শ্রেণি সংঘাত ও মানবিকতার এক জটিল আখ্যান। গল্পের কেন্দ্রে রয়েছেন জহির নামের একজন আদর্শবান শিক্ষক, যিনি পরিস্থিতির চাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ক্ষমতার স্বাদ পাওয়ার পর নিজের বিবেক, জনমানুষের প্রত্যাশা এবং দুর্নীতির চক্রের মাঝে পড়ে জহিরের বদলে যাওয়ার গল্পই এখানে উঠে এসেছে ।

‘মাস্টার’-এর সম্পাদনা করেছেন অস্কার মনোনয়নপ্রাপ্ত ছবির সম্পাদক ও একাডেমি মেম্বার ক্রিস্টান স্প্রাগ এবং সংগীত পরিচালনা করেছেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক তাইওয়ানিজ কম্পোজার হাও টিং শি । ছবিটির কালার গ্রেডিং ও সাউন্ড মিক্সিং সম্পন্ন হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ও বুসানের বিশ্বমানের স্টুডিওতে । ‘স্নোপিয়ার্সার’-এর সম্পাদক স্টিভ এম. চো এবং ‘বার্নিং’ সিনেমার শব্দ ডিজাইনার হান ম’হুয়ানের তত্ত্বাবধানে কাজ করেছেন বাংলাদেশের শব্দ সম্পাদক শৈব তালুকদার ও পরিচালক সুমিত।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান । এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম । বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করেছে ‘মাইপিক্সেলস্টোরি’।

এমআই/আরএমডি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সিডনিতে বাংলাদেশের ‘মাস্টার’

আপডেট সময়ঃ ০৬:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬