সিলেটের জৈন্তাপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং সালেহ আহমদের ছেলে মুন্না আহমদ (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু দুটির চাচা জাকারিয়া আহমদ বাড়ির পাশের হাওরে গরু চরাতে যাচ্ছিলেন। এ সময় দুই শিশুও তার পিছু নেয়। পরে তিনি শিশু দুটিকে বাড়িতে ফিরে যেতে বলে নিজে গরু নিয়ে চলে যান।
পরে দুপুর দুইটার দিকে শিশুদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর সংলগ্ন রাহুরখালে শিশু দুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আহমেদ জামিল/কেএইচকে
এডমিন 















