০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 2

প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। এর আগে ২০১১ সালে সবশেষে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ ও ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা।

সূচি অনুযায়ী ৯, ১১ ও ১৪ জুন ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১১ সালে। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী (এখনকার রিয়া গোপ) স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে শেন ওয়াটসনের অপরাজিত ১৮৫ রানের ইনিংস এখনো স্মরণীয়, যেখানে তিনি ১৫টি ছক্কা ও সমান সংখ্যক চার মেরেছিলেন।

এরপর ২০১৭ সালের সফরে দুটি টেস্টে বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ওই সিরিজে প্রথম ম্যাচ জিতে ইতিহাস তৈরি করে টাইগাররা। যদিও পরের ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল অজিরা। আর সবশেষ ২০২১ টি-টোয়েন্টি সফরে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছিল তারা।

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, যা মে মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা। সেই সূচি আবার আইপিএল ফাইনালের সঙ্গে সময়ের সংঘর্ষ তৈরি করতে পারে, যা ৩১ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, সফরের আগে ব্রিসবেনে একটি প্রস্তুতি ক্যাম্প করবে দল। তবে আইপিএল, পিএসএল ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত খেলোয়াড়রা সেখানে অংশ নেবেন না।

এসকেডি/এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

আপডেট সময়ঃ ১২:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬