০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 48

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত খাইরুল নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, খাইরুল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খাইরুল দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। পরে বিকালে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় খাইরুল মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

হাসপাতালের লিফটে আটকা পড়েন ১০ জন, দুই ঘণ্টার পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

আপডেট সময়ঃ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬