০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষিকাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি: শিক্ষার্থীদের আল্টিমেটাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 4

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিনকে প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল রবীবা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ শেষে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার আল্টিমেটাম দিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার রবীবার একাডেমিক ভবন-৩ এর সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করে। এর আগে সোমবার শিক্ষিকাকে গালিগালাজ ও হুমকি প্রদানের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজি একাডেমিক ভবন-৩ এ সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থীদের সামনে বিভাগের সিনিয়র লেকচারার ফারহানা ইয়াসমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় ঐ শিক্ষিকাকে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হতবাক হয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত হৃদয় গাজির শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে হৃদয় গাজিকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে, তবে ভুক্তভোগী শিক্ষিকা কোনো অভিযোগ জমা দেননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

ট্যাগঃ

তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার

শিক্ষিকাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি: শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট সময়ঃ ১১:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬