চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পাকিস্তান আমলে আগরতলা মামলা থেকে মরহুম শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে জামায়াত আন্দোলন করেছিল। মঙ্গলবার বিকেলে সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমরা একটি দেশপ্রেমিক জাতি। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতার ইতিহাস নিয়েও জামায়াত তাদের অবস্থান পরিষ্কার করেছে। তাই অতীতের ঘটনা টেনে বর্তমান জামায়াতকে দোষারোপ না করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জামায়াতের ইতিহাস হচ্ছে, যেখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামায়াত আন্দোলন করেছে।
কুশল/সাএ
এডমিন 

















