১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 2

মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার। 

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

কুশল/সাএ

ট্যাগঃ

উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

আপডেট সময়ঃ ০৬:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬