০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ জুলাই পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 0

সরকারি চাকরিজীবীদের বর্তমানে দেওয়া বিশেষ সুবিধা (ইনক্রিমেন্ট) আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে বাতিল হতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওই সময় থেকেই ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর অধীনে সরকারি কর্মচারীদের মূল বেতন (বেসিক) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। প্রস্তাব অনুযায়ী, বেসিক বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ ধরনের বড় ধরনের বেতন বৃদ্ধি কার্যকর হলে বর্তমানে প্রচলিত বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্ট নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করে প্রত্যাহার করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে গ্রেডভেদে আলাদা হারে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ওপর অতিরিক্ত ১৫ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন, আর ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পাচ্ছেন ১০ শতাংশ হারে এই সুবিধা।

আরও জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের পর নিম্ন গ্রেডের (১০ম থেকে ২০তম) কর্মচারীদের বেতন প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে উচ্চ গ্রেডের (১ম থেকে ৯ম) কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বেতন বৃদ্ধির কারণে বিদ্যমান বিশেষ সুবিধা আর আলাদাভাবে বহাল রাখার প্রয়োজন নাও থাকতে পারে, তাই তা বাতিলের সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্রের দাবি।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফের আলোচনায় রূপগঞ্জের বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি

১ জুলাই পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’

আপডেট সময়ঃ ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬