০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 64

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

পদত্যাগপত্র গ্রহণের পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে খোদা বখস চৌধুরীর পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ রাব্দুর রশীদ পদত্যাগ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোদা বখস চৌধুরীর পদত্যাগের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ অভিষেকে সাড়া জাগানো ফুটবলার ভোজিনহাই!

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ

আপডেট সময়ঃ ০৬:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫