০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র শবে বরাত আজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 6

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা ‘লাইলাতুল বরাত’—সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার মাধ্যমে অর্জন করা যায় আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। রাত ৮টা ৩০ মিনিটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে ওয়াজ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ রাতভর মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের অনুষ্ঠান সমাপ্ত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন স্থানে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলোতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এই পবিত্র রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর রহমত, নৈকট্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করবেন।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

পবিত্র শবে বরাত আজ

আপডেট সময়ঃ ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬