০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপ ও ঝড়ের সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 4

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসের শেষের দিকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ও হতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, সার্বিকভাবে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এপ্রিলের শেষ দিকে দেশে ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ (৩৭–৩৭.৯° সেলসিয়াস), মাঝারি তাপপ্রবাহ (৩৮–৩৯.৯° সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯° সেলসিয়াস) বয়ে যেতে পারে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

তীব্র তাপ ও ঝড়ের সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের

আপডেট সময়ঃ ০৬:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬