০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 50

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। এদিন নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, একটি চক্র নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে।

ফেসবুক পোস্টে সালমান লেখেন,‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।’

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও হ্যাকড হওয়ার অভিযোগ ওঠে। ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

আপডেট সময়ঃ ০৬:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬