০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষের ঘটনায় কী বলছে পুলিশ, জানা গেল বিস্তারিত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 45

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং কেউ গুলিবিদ্ধ নন।

তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আহতের সংখ্যা আরও বেশি। তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত ২০ জনকে বিভিন্ন সময়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

সংঘর্ষের ঘটনায় কী বলছে পুলিশ, জানা গেল বিস্তারিত

আপডেট সময়ঃ ১২:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬