০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 5

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের অজুহাতে ছুটি না দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। তিনি দাবি করেন, সন্তানের মৃত্যুর মতো চরম ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তাকে ছুটি দেওয়া হয়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল!!!’ একই পোস্টে ক্ষোভ প্রকাশ করে আরও লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেতো!! কী জবাব দিবো বউকে??’

এর প্রায় এক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে মেহেদি হাসান জানান, তার স্ত্রী তখনো সন্তানের মৃত্যুর খবর জানেন না। চিকিৎসকদের পরামর্শে বিষয়টি এখনো জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাতের ডিউটি থেকে অব্যাহতি এবং সন্তানের মরদেহ তার কাছে পৌঁছানোর বিষয়ে সহায়তা চান।

পোস্টগুলোতে তিনি নিজের আর্থিক ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন। চাকরিটি তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিকল্প কর্মসংস্থানের খোঁজও করছেন বলে লেখেন তিনি।

পরবর্তীতে দেওয়া আরেকটি পোস্টে সন্তানের মৃত্যুর শোক প্রকাশ করে মেহেদি হাসান লেখেন, তার সন্তান আর পৃথিবীতে নেই এবং এই শোক তিনি বহন করতে পারছেন না।

উল্লেখ্য, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ-এ যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নির্বাচন সামনে রেখে নিয়মরক্ষার মুদ্রানীতি আজ, নেই বড় পরিবর্তনের ইঙ্গিত

‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

আপডেট সময়ঃ ০৬:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬