যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিজিবি জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের এসময় বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের একটি বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারে সফল হচ্ছে বিজিবি।
কুশল/সাএ
এডমিন 















