০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৪ আসনে পোস্টাল ব্যালটে জিতল জামায়ত প্রার্থী রফিকুল ইসলাম খান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৯:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালটে বেশি ভোট পাওয়ায় জিতে গেলেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান।

বেসরকারী প্রাথমিক ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী ভোটকেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৬০ হাজার ৪শত ৫৮ ভোট পান। আর জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান ১ লাখ ৫৯ হাজার ৬শত ৯৩ ভোট পান। এতে বিএনপি প্রার্থী ৭৬৫ ভোটে এগিয়ে থাকেন। কিন্তু পোস্টাল ভোটে জামায়াত প্রার্থী ভোট পান ২১৭৯টি। আর বিএনপি প্রার্থী ভোট পান ৮২০টি। এতে জামায়াত প্রার্থী ভোট দাঁড়ায় ১লাখ ৬১ হাজার ৮শত ৭২টি আর বিএনপির ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২শত ৭৮টি ভোট। এ ফলাফলে জামায়াত ৫৯৪ ভোট বেশী হয়। এতে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বিজয় লাভ করেন।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সিরাজগঞ্জ-৪ আসনে পোস্টাল ব্যালটে জিতল জামায়ত প্রার্থী রফিকুল ইসলাম খান

আপডেট সময়ঃ ০৯:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬