০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ‘অভিপ্রায়’ উদ্যোগে ইফতার ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

কুমিল্লায় সামাজিক সংগঠন ‘অভিপ্রায়’-এর উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ চায়না গার্ডেনে “মানবতায় স্বেচ্ছাশ্রম” স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিজ্ঞ বিচারক মো. হাসানুল ইসলাম, ভাষা সৈনিক ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ছড়াকার সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ আহমেদ পালোয়ান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট সামছুন নাহার বেগম।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নজরুলীয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া ইসলামাবাদ আলিম মাদ্রাসার প্রভাষক পীরজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরী।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়। পরে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কুমিল্লায় ‘অভিপ্রায়’ উদ্যোগে ইফতার ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

আপডেট সময়ঃ ১১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬