০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দিল এনসিপি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।

বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনুকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।

এছাড়া নোটিশে উল্লেখ করা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দিল এনসিপি

আপডেট সময়ঃ ১১:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬